পিক্সেলে ই-সিম সুবিধা আনছে গুগল

১৪ জানুয়ারি, ২০২৪ ১৬:২৪  

ইলেকট্রনিক্স সিম (ই-সিম) এর দিকে ঝুঁকছেন স্মার্টফোন ব্যবহারকারীরা। এরই ধারাবাহিকতায় অ্যাপলের পর নিজেদের পিক্সেল ডিভাইসে ডেডিকেটেড ই-সিম কনভার্সন টুলস আনছে গুগল। খবর টেকরাডার।

খবরে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে পিক্সেল ৮ স্মার্টফোনের লাইনআপে ই-সিম ট্রান্সফার টুল চালু করেছিলো গুগল। সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৪-এর বেটা ৩ ভার্সনে ই-সিম কনভার্সন টুল আনার কোড দেখা গেছে। সিম ম্যানেজার অ্যাপটির মাধ্যমে প্রাথমিকভাবে ফোন সেটআপের সময় সহজেই ফিজিক্যাল থেকে ই-সিমে রূপান্তর করা সম্ভব।

ই-সিম মূলত বর্তমানে প্রচলিত সিমকার্ডের বিকল্প। এটি স্মার্টফোনের অভ্যন্তরে চিপ হিসেবে কাজ করে। কিন্তু এটি শুধু একটি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা দেয়। তবে গুগল এরই মধ্যে একটি ই-সিমের মাধ্যমে দুটি নেটওয়ার্ক ব্যবহারের ফিচার এনেছে।

অ্যান্ড্রয়েড ১৪ বেটা ৩ আপডেটে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য ই-সিম ট্রান্সফার টুল ফিচারটি চালু করতে ফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেখানে নেটওয়ার্ক ও ইন্টারনেট অপশন থেকে সিম সেটিংসে প্রবেশ করে মোবাইল নেটওয়ার্ক নির্বাচন করতে হবে। এরপর সিম রূপান্তর প্রক্রিয়া চালু হবে।

ডিবিটেক/বিএমটি